রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সিলেটে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৭ জন

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

সিলেটে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৭ জন

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম বা এর উপসর্গ নিয়ে ১৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৪১ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম বা এর উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৭ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২৩ জন এবং কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া বিভাগের অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ২২ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৫৪১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৩ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন রয়েছেন। এ ছাড়া সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন এবং নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু

জেলাভিত্তিক হিসাবে, সন্দেহভাজন হাম রোগে সিলেটে ৬৩ জন, হবিগঞ্জে ২০ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৬৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহভাজন ১৬০ জন এবং নিশ্চিত ১০ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর