মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চাঁদপুরে পৃথক অভিযানে গ্রেফতার ২ মাদকসেবীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ এএম

শেয়ার করুন:

চাঁদপুরে পৃথক অভিযানে গ্রেফতার ২ মাদকসেবীর কারাদণ্ড

চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেফতার মো. আউয়াল খান (৩০) ও মো. শাহাদাত হোসেন (২২) নামে দুই মাদকসেবীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ নভেম্বর) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হুমায়ুন কবির ভূঁইয়া জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারা খলিশাডুলি সেকান্তর খান বাড়ির আউয়াল খাঁনের নিজ বসতঘরে অভিযান চালান। সেখানে তার হেফাজতে থাকা তিন গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

এদিকে, শাহরাস্তি উপজেলার দেবকরা গ্রামের মেহের দক্ষিণ এলাকার বিকেলে মাদকবিরোধী অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ওই গ্রামের মৃত জসীম উদ্দীনের ছেলে মাদকসেবী মো. শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়।

পরে সন্ধ্যা ৭টার দিকে শাহরাস্তি উপজেলার আহমদনগর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাহাদাতকে এক মাসের কারাদণ্ড দেন।

এসব অভিযানে সদর মডেল থানা ও শাহরাস্তি থানা পুলিশের পৃথক দুটি দল সহযোগিতা করে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর