ময়মনসিংহের ধোবাউড়ায় এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়।
মাদক সেবনের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
প্রতিনিধি/এলএ




