রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রাইভেট কারের নিচে মিলল ৮৯ হাজার ৪০০ ইয়াবা, আটক ১

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

প্রাইভেট কারের নিচে মিলল ৮৯ হাজার ৪০০ ইয়াবা, আটক ১

প্রাইভেট কারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. এরফান (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল মিনি বান্দরবান সড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা জব্দ করে।

আটক এরফান কক্সবাজার শহরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার বাসিন্দা। তিনি মৃত মো. আব্দুল ছামাদের ছেলে।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, তল্লাশির সময় প্রাইভেট কারটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। এ ঘটনায় আটক এরফানের পাশাপাশি আরও তিনজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা হলেন—টেকনাফের সাবরাং সিকদার এলাকার মো. কাদের (৪৫), মো. কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মো. মুনসুর (৫৫)।

বিজিবি জানিয়েছে, জব্দ করা ইয়াবা, প্রাইভেট কার ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর