শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পুকুর থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

পুকুর থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় এক পুকুর থেকে শাহজাহান (৫৩) নামে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চক কোয়ালীপাড়া এলাকার এক পুকুর থেকে ভাসমান মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

মৃত শাহজাহান উপজেলার ওই এলাকার মৃত নাদের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে খালেক প্রামাণিকের পুকুরপাড়ের একটি ঘরে আনসার সদস্য শাহজাহান ও স্থানীয় রফিকুল ইসলাম একসঙ্গে বসে মুড়ি খান। পরে রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে যাওয়ার কথা বলে আনসার সদস্য সেখান থেকে চলে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। শনিবার ভোরে পুকুর মালিক আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম পুকুরপাড়ে গিয়ে একটি আমগাছের সঙ্গে আনসার সদস্যের শার্ট ও স্যান্ডেল ঝুলতে দেখেন। বিষয়টি তিনি শাহজাহানের পরিবারকে জানান। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শাহজাহানের মরদেহ ভাসতে দেখতে পান তারা। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ শেখ জানান, পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। ধারণা করছি, পুকুরটিতে গ্যাসের কারণে মাছ মারা যায়। সেই মরা মাছ ধরতে গিয়ে পানিতে নেমে আর উঠতে পারেননি তিনি।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর