শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শাহ আমানতে কোটি টাকার স্বর্ণ জব্দ, যুবক আটক

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম

শেয়ার করুন:

শাহ আমানতে কোটি টাকার স্বর্ণ জব্দ, যুবক আটক
আটক মোহাম্মদ হাসান মুরাদ। ছবি: ঢাকা মেইল

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট ফেরত মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীর ব্যাগ থেকে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ব্যাগেজ তল্লাশি করে জব্দ ৫৩৪ গ্রাম স্বর্ণের মধ্যে ১০৬ গ্রাম স্বর্ণালঙ্কার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড ও ৩ গ্রাম স্বর্ণের পেস্ট রয়েছে। জব্দ স্বর্ণগুলোর আদায়যোগ্য রাজস্ব প্রায় ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা।

আটক যাত্রীর নাম মোহাম্মদ হাসান মুরাদ। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগরের বাসিন্দা।

শুক্রবার দুপুরে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে মাসকাট থেকে চট্টগ্রামে আসা এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণ থেকে আদায়যোগ্য রাজস্ব প্রায় ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা।

তিনি আরও জানান, কাস্টমস হল থেকে স্ক্যান শেষে বের হওয়ার সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দর তার ব্যাগেজ তল্লাশি করেন। এ সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

 ব্যাগেজের ভেতরে বিশেষ কৌশলে স্বর্ণগুলো রাখা হয়েছিল। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ নির্ণয়ের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর