বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

যশোরে সনাতন পল্লীতে ২৫ বাড়িতে আগুনের ভিডিও বানোয়াট: পুলিশ

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

যশোরে সনাতন পল্লীতে ২৫ বাড়িতে আগুনের ভিডিও বানোয়াট: পুলিশ
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম। ছবি: ঢাকা মেইল

যশোরের মণিরামপুরে সনাতন পল্লীতে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে যশোর জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৭টায় জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং এর সঙ্গে প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর ভিডিও প্রচার করে যশোরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে পুলিশ মনে করছে।

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, যশোরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারে— এমন গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও বা তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার না করার আহ্বান জানিয়ে বলা হয়, তথ্যের সত্যতা যাচাই করা জরুরি। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়িয়ে জেলার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা করছে— এমন ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর