বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে নিউ মার্কেটে আগুন

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে নিউ মার্কেটে আগুন

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নিউ মার্কেটে একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মার্কেটের বি-ব্লকের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

নন্দনকানন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিউ মার্কেটে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর