বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গ্রামবাসীর ধাওয়ায় ভ্যানবোঝাই মালামাল ফেলে পালাল চোর

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

গ্রামবাসীর ধাওয়ায় ভ্যানবোঝাই মালামাল ফেলে পালাল চোর
ফেলে যাওয়া মালামাল। ছবি: ঢাকা মেইল

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে চুরি করতে এসে গ্রামবাসীর ধাওয়ার মুখে ভ্যানবোঝাই মালামাল ফেলে পালিয়েছে একদল চোর। 

স্থানীয় লোকজনের দাবি, পালিয়ে যাওয়ার সময় চোরেরা দেশীয় অস্ত্র ও কাঠের তৈরি একটি বন্দুক প্রদর্শন করে এবং দুই রাউন্ড গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে কয়েকজন একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে রড, চাল, কীটনাশকসহ বিভিন্ন মালামাল নিয়ে তিলকুড়া সড়ক দিয়ে যাচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন চিৎকার শুরু করেন। পরে তিলকুড়া ও আশপাশের এলাকার লোকজন জড়ো হয়ে তাদের ধাওয়া করে।

ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, স্থানীয় লোকজনের জোরালো ধাওয়ার মুখে একপর্যায়ে ওই ব্যক্তিরা ভ্যান ও তাতে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়।

সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এলাকাবাসী ও ইউপি সদস্যের কাছ থেকে খবর পেয়ে দেবহাটা থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর