বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ এএম

শেয়ার করুন:

মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

নড়াইল সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ফাতেমা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। তবে তার স্বামী সৈয়দ হোসেন আলী (৪০) পলাতক রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার ফাতেমা বেগম উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত সৈয়দ রাজা আলীর ছেলে সৈয়দ হোসেন আলীর স্ত্রী এবং একই এলাকার মৃত আহমেদ শিকদারের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদ পেয়ে বুধবার বিকেলে ডিএনসির একটি দল উপজেলার বাগডাঙ্গা গ্রামে অভিযান চালায়। অভিযানে ফাতেমা বেগমকে হেফাজতে নিয়ে তার দেহ তল্লাশি করে ডিএনসি সদস্যরা। এ সময় তার হাতে থাকা নীল রঙের জিপারে পলিথিনে মোড়ানো অবস্থায় ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে অভিযানের সময় ফাতেমার স্বামী সৈয়দ হোসেন আলীকে পাওয়া যায়নি। যে কারণে তাকে গ্রেফতার করতে পারেনি ডিএনসি সদস্যরা। ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ফাতেমা বেগম এলাকায় দীর্ঘদিন ধরে তার স্বামীর সঙ্গে অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছেন বলে স্বীকার করেছেন।

নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, গ্রেফতার ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর