সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: ঢাকা মেইল

মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার সকালে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয় সুমি আক্তারের মরদেহ।  

নিহত সুমি ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে।

নিহতের স্বজনদের অভিযোগ, আড়াই বছর আগে সদর উপজেলার উত্তর ঝিকরহাটির ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে কলহ শুরু হয়। সম্প্রতি দুই লাখ টাকা যৌতুকের জন্য সুমিকে চাপ দেয় শ্বশুরবাড়ির লোকজন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সুমিকে প্রায়ই মারধর করা হতো বলে অভিযোগ পরিবারের। 

এরই সূত্র ধরে রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত স্বামী আকবর হাওলাদারসহ অন্যরা পালিয়ে যান। 

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে নেওয়া হবে পরবর্তী আইনগত ব্যবস্থা।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর