সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
আতঙ্কে নিচে নেমে আসছেন রোগী ও স্বজনরা। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ভবনটির তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার ঘটনায় হাসপাতালের রোগী, স্বজন ও চিকিৎসক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

এ ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর