সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় আগুন লেগেছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এ আগুন লেগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের তাদের স্বজনরা বাইরে বের করে আসছেন। পুরো হাসপাতাল ধোয়ার কুণ্ডলীতে আচ্ছন্ন হয়ে পড়েছে। 

ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৪টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যানি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর