গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শৈলেন্দ্রনাথ বাইন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গণমাধ্যমকর্মীদের কাছে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগপত্রে শৈলেন্দ্রনাথ বাইন বলেন, তিনি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অসুবিধা হওয়ায় সংগঠনের কার্যক্রমে নিয়মিত অংশ নিতে পারছেন না বলে জানান তিনি।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করা তার পক্ষে সম্ভব নয়। শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে সংগঠনের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন। পদত্যাগপত্রের শেষে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগস্টে গোপালগঞ্জের প্রায় দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন।
প্রতিনিধি/এলএ




