শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে পাঁচ দিনে আ.লীগ ছাড়লেন দুই শতাধিক নেতাকর্মী

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে পাঁচ দিনে আ.লীগ ছাড়লেন দুই শতাধিক নেতাকর্মী
কোলাজ ছবি। ছবি: ঢাকা মেইল

গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় পদ-পদবি থেকে নেতাকর্মীদের গণপদত্যাগ অব্যাহত রয়েছে। 

গত পাঁচ দিনে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী দলীয় পদ ও সদস্যপদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। 

এরই ধারাবাহিকতায় সর্বশেষ দুই দিনে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় আরও চার স্থানীয় নেতা আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, শুক্র ও শনিবার মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় চার নেতা দলীয় পদ ও সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর মধ্যে শনিবার সকালে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এফ এম মামুন পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত ফকির দল ছাড়ার ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে তারা শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত বিষয় উল্লেখ করেন। ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না থাকার কথাও জানান তারা।

একই দিন সন্ধ্যায় কাশিয়ানীর মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম শেখ সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান। ব্যক্তিগত কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত কয়েক দিনে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। সব মিলিয়ে গত পাঁচ দিনে দুই শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনীতিতে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতন ও পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে গোপালগঞ্জে দলটির নেতাকর্মীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। একসময় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলায় ধারাবাহিক পদত্যাগের ঘটনায় দলটির তৃণমূল সাংগঠনিক কাঠামো নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর