রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল উদ্ধার

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ এএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল উদ্ধার
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মদ

ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ ও ৩৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি করেন দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। 

বিজিবি জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধীন মশালগাঁও বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার দক্ষিণ বালিহারা এলাকায় অভিযান চালান।

এ সময় সীমান্ত পিলার ৩৪৯ এর ৭ এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একই দিন রাত ৯টা ৪০ মিনিটে পীরগঞ্জ উপজেলার চান্দরিয়া এলাকায় অভিযান চালায় চান্দরিয়া বিওপির বিজিবি সদস্যরা।

সীমান্ত পিলার ৩৩৭-এর ৪ এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩৬টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

BGB_3
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট

উদ্ধার করা মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ২৫ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি বলছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।’

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর