শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নেত্রকোনার খালিয়াজুরী

নেত্রকোনার খালিয়াজুরীতে বাড়ির পাশে হাওরের পানিতে ডুবে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওবায়দুল্লাহ উপজেলার জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে এবং শাহাদত একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামের সামনে হাওরে ডুবে তাদের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দুই শিশু জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলছিল। একপর্যায়ে তারা বিদ্যালয়ের পাশের হাওরে পানিতে পড়ে যায়। এতে তারা পানিতে তলিয়ে যায়, তা কেউ টের পাননি।

পরে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন হাওরের পানিতে নেমে খোঁজাখুঁজি করে শিশু দুটিকে পানির নিচ থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুর মিয়া ঘটনাস্থলে গিয়ে শিশু দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনি কার্যক্রম শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর