শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ায় অভিযুক্তকে পিটুনি, পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ায় অভিযুক্তকে পিটুনি, পুলিশে সোপর্দ
অভিযুক্ত মোবারক হোসেন সরদার। ছবি: ঢাকা মেইল

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের পর মোবাইলে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত চা দোকানিকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় ঘটনাটি ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম মোবারক হোসেন সরদার (৫২)। এলাকায় তার চা-বিস্কুট, রুটির দোকান আছে। মোবারকের পাঁচ ছেলে মেয়ে। ভুক্তভোগী কিশোরী তার আত্মীয়ের মেয়ে (সম্পর্কে ভাতিজি)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে ওই কিশোরীকে ডেকে তার বসতঘরে নিয়ে যায়। ওই সময় ঘরে তার পরিবারের কেউ ছিলেন না। তিনি কিশোরীকে ধর্ষণ করে নিজের মুঠোফোনে ভিডিও করেন।  ঘটনাটি কাউকে না জানাতে ওই কিশোরীকে হুমকি দেন এবং কয়েকদিন আগে মোবারক ওই ভিডিও ছড়িয়ে দেন বলে অভিযোগ। এতে ঘটনাটি জানাজানি হয়।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে কিশোরীর বাড়িতে সালিশ বসে। সেখানে মোবারক উপস্থিত না হলেও তার পক্ষের কয়েকজন হাজির হন। কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিশ শেষ হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মোরাবক ওই কিশোরী ও তার পরিবারকে হুমকি দেন এবং দেখে নেওয়ার কথা বলেও শাসান এমন অভিযোগ উঠেছে। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে মোবারককে পিটিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগ করেন, তার মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি মোবারকের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নঈমুল ইসলাম রাজিব বলেন, আহত মোবারকের মাথায় ও শরীরে জখম রয়েছে। চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, শুক্রবার দুপুরে মোবারককে এলাকা থেকে আটক করা হয়েছে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর