মাগুরায় সড়ক দুর্ঘটনায় বাসারুল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার পারনান্দুয়ালী এলাকায় সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের বিপরীতে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসারুল মোল্লা মাগুরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী এলাকার মৃত সাত্তার মোল্লার ছেলে। তিনি মাগুরা বাস টার্মিনালে পূর্বাশা এসপি বাসের কাউন্টারে বসার পাশাপাশি কৃষিকাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসারুল মোল্লা নিজ বাড়ি থেকে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। বাইপাস সড়কের ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার পাশে পানি দেওয়ার কাজে ব্যবহৃত একটি গাড়ি ঘোরানোর সময় সেটির পেছনে ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান। এ সময় গাড়ির চালক গাড়িতে ব্রেক করলে পানির গাড়িটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে উঠে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
প্রতিনিধি/এলএ




