শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

বগুড়ার সেই এরুলিয়ায় বিকেলে সড়কে ঝরল স্বামী-স্ত্রীর প্রাণ

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় প্রাইভেট কারের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

বগুড়া-নওগাঁ মহাসড়কে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন৷ এতে আহত হয়েছেন আরও একজন৷ 

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে এরুলিয়া বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ 

নিহতরা হলেন, বগুড়া শহরের আটাপাড়া এলাকার বাবুল হাসান(৫০) এবং তাঁর স্ত্রী জেসমিন বিবি(৪৫)। নিহত বাবুল হোসেন পেশায় স্বর্ন ব্যবসায়ী ছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, মোটর সাইকেলযোগে নওগাঁ যাচ্ছিলেন বাবুল হাসান। এসময় তাঁর স্ত্রী ও নাতি সাথে ছিল। পথিমধ্যে একইদিকে যাওয়া একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান। পরে তার স্ত্রী জেসমিন ও নাতিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। আহত নাতী বর্তমানে চিকিৎসাধীন।  

তিনি বলেন, এ ঘটনায় প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন৷ 

ভোরে এরুলিয়া এলাকাতে বাসচাপায় সাতজন নিহত হন।  এ ঘটনায় আহত হন আরও ১৫ জন। 

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর