বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না’, চিরকুটে শেষ কথা জেসির

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

‘আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না’, চিরকুটে শেষ কথা জেসির
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের নারায়ণক্ষেত্র গ্রামের তরুণীর জেসি চৌধুরীর (১৮) শেষ চিরকুট

ছোট একখানা সাদা কাগজে লেখা ছিল ‘সবে আমারে মাফ করি দিও, আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না’। চিরকুটে এমন কয়েকটি শব্দ লিখে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের নারায়ণক্ষেত্র গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত জেসি ওই গ্রামের জামাল চৌধুরীর মেয়ে। সে সুজা মেমোরিয়াল কলেজ থেকে অংশগ্রহণ করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা জেসিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে তার মরদেহ উদ্ধার করা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এসময় ঘটনাস্থল থেকে নিহতের হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়। সাদা কাগজে লেখা ছিল ‘সবে আমারে মাফ করি দিও, আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না’।

নিহতের চাচা কামাল হোসেন চৌধুরী বলেন, সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার পর জেসি নিজ কক্ষে যায়।

পরে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যানকে জানানো হয়।

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সাদা কাগজের লেখা একটু টুকরা কাগজ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর