শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দুর্গম হামহাম জলপ্রপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

কমলগঞ্জ দুর্গম হামহাম জলপ্রপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম হামহাম জলপ্রপাত এলাকা থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম হামহাম জলপ্রপাত এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হামহাম জলপ্রপাতের মোকামটিলা এলাকায় ছড়ার পানিতে মরদেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয় মাছ শিকারিরা। পরে তারা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানান।

খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশের একটি যৌথ দল দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান শুরু করে।

দুর্গম পথ পাড়ি দিয়ে শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয় অভিযান পরিচালনকারী দল।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমির তালুকদার বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘এটি হত্যাকাণ্ড নাকি, দুর্ঘটনাজনিত মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।’

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর