বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

তাল কুড়াতে গিয়ে কৃষক নিখোঁজ, তিন দিন পর মিলল পুকুরে লাশ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

শেয়ার করুন:

তাল কুড়াতে গিয়ে কৃষক নিখোঁজ, তিন দিন পর মিলল পুকুরে লাশ
নিহত আব্দুল মালেক। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের ভালুকা উপজেলায় তাল কুড়াতে গিয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে আব্দুল মালেক (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মালেক হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে তালগাছের নিচে পড়ে থাকা তাল কুড়াতে যাওয়ার কথা ছিল আব্দুল মালেকের। বুধবার সকালে তার ছেলে সুজন বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করছিলেন। একপর্যায়ে ঝোপঝাড়ে ঘেরা একটি পরিত্যক্ত পুকুরের কাছে গিয়ে পানিতে বাবার মরদেহ ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাতিজা মো. আকরাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার চাচা তিন দিন আগে তাল কুড়াতে গিয়েছিলেন। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা তাকে খুঁজছিলেন। আজ (বুধবার) সকালে তার ছেলে আশপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে মরদেহ ভাসতে দেখে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর