বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা
সড়কে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ চেক দিচ্ছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। ছবি: ঢাকা মেইল

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এ ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্বজনদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবা উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এস এম মাহফুজুর রহমান এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু।

বিআরটিএ সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ২৭টি পরিবারের মধ্যে এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। এর মধ্যে দুর্ঘটনায় নিহত ২৫ জনের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হয়।

এ ছাড়া দুর্ঘটনায় আহত দুজনের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মোট ৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সরকার এ আর্থিক সহায়তা দিচ্ছে। এ ধরনের সহায়তা দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর আর্থিক সংকট কিছুটা লাঘবে ভূমিকা রাখবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর