বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার পেল আর্থিক সহায়তা

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার পেল আর্থিক সহায়তা

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩ জন ক্ষতিগ্রস্তের পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে মোট প্রায় ৫২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

রাজবাড়ী জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেলের যৌথ আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চেক তুলে দেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় অপূরণীয় ক্ষতি পূরণ করা সম্ভব নয়, তবে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর