মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকায় সহযোগীসহ নরসিংদীর সন্ত্রাসী ‘অস্ত্র হান্নান’ গ্রেফতার

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

ঢাকায় সহযোগীসহ নরসিংদীর সন্ত্রাসী ‘অস্ত্র হান্নান’ গ্রেফতার
ঢাকা গ্রেফতার নরসিংদীর তালিকাভুক্ত সন্ত্রাসী অস্ত্র হান্নান (৪২) ও তার সহযোগী নুরুল ইসলাম

নরসিংদীর রায়পুরা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ‘অস্ত্র’ হান্নানকে (৪২) রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি হান্নানের সহযোগী সন্ত্রাসী নুরুল ইসলামকেও (৩৮) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হান্নানের ঢাকায় অবস্থানের খবর পায় তারা। পরে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে হান্নান ও নুরুলকে গ্রেফতার করে। এরপর তাদেরকে নরসিংদীতে নেওয়া হয়।

সহযোগীসহ সন্ত্রাসী ‘অস্ত্র’ হান্নানকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক।

পুলিশ জানায়, হান্নান রায়পুরা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। আর গ্রেফতার তার সহযোগী নুরুল হত্যাসহ তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশের তথ্য অনুযায়ী, গত জুনে রায়পুরার নিলক্ষ্যা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডসহ হান্নানের বিরুদ্ধে মোট তিনটি হত্যা মামলা রয়েছে।

এছাড়া দ্রুত বিচার আইনে একটি, মাদক আইনে একটি এবং অন্যান্য ধারায় আরও পাঁচটি মামলা রয়েছে।

এসপি আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, হান্নান তার এলাকায় ‘অস্ত্র হান্নান’ নামে পরিচিত। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।’

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর