শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নরসিংদীতে ছেলের হাতে পিতা খুন

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন
নরসিংদী শিবপুর ভারতের কান্দি পূর্বপাড়া গ্রামে ছেলের হাতে পিতা খুন হয়েছেন। ছবি- ঢাকা মেইল

নরসিংদী শিবপুরে ছেলে শাকিল চৌধুরী (৩৫)এর ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামের এক পিতা নিহত হয়েছেন। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভারতের কান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। 

নিহত আব্দুল বাছেদ ভরতেরকান্দি (পূর্ব পাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনার পর পালিয়ে গেছেন অভিযুক্ত ছেলে পেশায় রাজমিস্ত্রীর শ্রমিক শাকিল চৌধুরী (৩৫)।

পরিবারের সদস্যরা জানান, ছেলের সাথে পারিবারিক কোন বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে পিতাপুত্র একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান ছেলে শাকিল চৌধুরী তার পিতাকে পেটে ছুরিকাঘাত করছে।

এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় শাকিল। এতে আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে সকালে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার কারণ জানা ও জড়িত ছেলেকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর