মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নীলফামারীতে প্রাথমিক স্কুলে চুরি, অগ্নিসংযোগে দাপ্তরিক নথি পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

নীলফামারীতে প্রাথমিক স্কুলে চুরি, অগ্নিসংযোগে দাপ্তরিক নথি পুড়ে ছাই
নীলফামারী সদর উপজেলার সুবর্ণঝুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির পর অগ্নিসংযোগ। ছবি- ঢাকা মেইল

নীলফামারী সদর উপজেলার সুবর্ণঝুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে স্কুলটির মালামাল চুরি হওয়ার পাশাপাশি আগুনে পুড়ে ছাই হয়েছে দাপ্তরিক নথিসহ বিভিন্ন জিনিসপত্র।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে সুবর্ণখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

জানা গেছে, দুষ্কৃতকারীরা স্কুল কার্যালয়ের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করে এবং অগ্নিসংযোগ করে সরকারি প্রয়োজনীয় কাগজপত্রসহ শিক্ষক-শিক্ষিকাদের হিজাব, জায়নামাজ পুড়িয়ে দেয়।

Theft_and_fire_at_Subarnajhuli_Government_Primary_School_2
নীলফামারী সদর উপজেলার সুবর্ণঝুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির পর অগ্নিসংযোগ। ছবি- ঢাকা মেইল

সরেজমিনে দেখা যায়, দুর্বৃত্তরা অফিসের পেছনে নির্মানাধীন একটি মন্দির থেকে বাঁশের মই টেনে এনে দেয়ালের ভেন্টিলেটর ভেঙ্গে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে। সেখান থেকে ওয়াই-ফাই রাউটার, অনু এবং সোলারের একটি বড় ব্যাটারি চুরি করে নিয়ে যায়।

এই ঘটনায় প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, চুরি পরে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করে শিক্ষকদের জায়নামাজ ও হিজাব পুড়িয়ে দেয় এবং দুটি স্টিলের আলমারি ভেঙ্গে সরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে

Theft_and_fire_at_Subarnajhuli_Government_Primary_School_3
নীলফামারী সদর উপজেলার সুবর্ণঝুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির পর অগ্নিসংযোগ। ছবি- ঢাকা মেইল

স্থানীয় জানান, এদিন ভোরে এলাকাবাসী ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা বিদ্যালয়ের ভিতরে ধোয়ার কুণ্ডলী দেখে বিদ্যালয় প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ৯৯৯ কল করে নীলফামারী সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. উম্মে সালমা নাজনীন জানান, এ বিষয়ে নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Theft_and_fire_at_Subarnajhuli_Government_Primary_School
নীলফামারী সদর উপজেলার সুবর্ণঝুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির পর অগ্নিসংযোগ। ছবি- ঢাকা মেইল

নীলফামারী সদর উপজেলা শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডল বলেন, ‘এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছি, যাতে দ্রুত অপরাধীদের শনাক্ত করা যায়।’

নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, ‘এ বিষয়ে তদন্ত ও অপরাধীদের শনাক্ত করে ধরতে আমরা কাজ করছি।’

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর