মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘মৃত্যু ছাড়া নির্বাচন থেকে সরানো যাবে না’ বলার কয়েক ঘণ্টা পরই মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

‘মৃত্যু ছাড়া নির্বাচন থেকে সরানো যাবে না’ বলার কয়েক ঘণ্টা পরই মৃত্যু
সাইফুল ইসলাম খোকন

‘মৃত্যু ছাড়া নির্বাচন থেকে সরানো যাবে না’ বলার কয়েক ঘণ্টার পরই মৃত্যু হয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম খোকনের। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে হাজারও নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন খোকন। গণসংযোগ শেষে রাতে বাড়ি ফেরেন তিনি। রাত ১২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এস এম মিজান।

এ সময় শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন বলে আলোচনা করছিলেন অনেকে। তবে নিজের প্রার্থিতার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে খোকন বলেন, ‘আমার মৃত্যু ব্যতীত কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, রাত ১টার দিকে সাইফুল ইসলাম খোকনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুল ইসলাম খোকন ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি চান্দিনা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর