মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুইজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ এএম

শেয়ার করুন:

শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুইজনের কারাদণ্ড

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বাকরপুর এলাকার মৃত হাজী মতি মিয়ার ছেলে মো. আব্দুল আহাদ (৬০) ও মৃত পালান মিয়ার ছেলে ইসাই মিয়া (৬৩)।

আরও পড়ুন: কক্সবাজারে ৯০ হাজার ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ৩

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাকরপুর বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ড দেন।

এর আগে স্থানীয়দের সহযোগিতায় মাদক সেবনের অভিযোগে তাদের আটক করেন হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডাদেশের পর তাদের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর