সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
রাজাপুর থানা, ঝালকাঠি। ছবি: ঢাকা মেইল

ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানি সেচে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব পাটিকর (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব ওই এলাকার নির্মল পাটিকরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিপ্লবসহ ৪-৫ জন একটি পুকুরের পানি সেচে মাছ ধরার জন্য বৈদ্যুতিক জগ মেশিন ব্যবহার করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই বিপ্লব পাটিকরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর