রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সাতক্ষীরায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
প্রতীকী ছবি।

সাতক্ষীরায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। 

রোববার সকালে সাতক্ষীরা শহরের কামালনগর ও শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন- সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার ঝালমুড়ি বিক্রেতা মো. ইউনুস আলী (৪৮) এবং শ্যামনগর উপজেলার হরিনগর (চুনকুড়ি) গ্রামের মুরগির খামারি আব্দুর রাজ্জাক গাজী (৫৭)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ছয়টার দিকে ইউনুস আলী ঝালমুড়ি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ঘরের পাশে থাকা তার ঝালমুড়ি বিক্রির ভ্যানটি স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে জানা যায়, তার ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানটির ওপর পড়েছিল। এতে ভ্যানটি বিদ্যুতায়িত হয়ে যায়। ঘটনাস্থলেই ইউনুসের মৃত্যু হয়। তিনি সাতক্ষীরা সরকারি গার্লস স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করতেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ইউনুস আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, সকাল ৯টার দিকে শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর (চুনকুড়ি) গ্রামের নিজ খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুর রাজ্জাক গাজী। বিষয়টি বুঝতে পেরে তার স্ত্রী দ্রুত মেইন সুইচ বন্ধ করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় রাজ্জাককে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

শ্যামনগর থানার ওসি শাফিউল আলম পাটোয়ারী বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর