সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হাসিনাকে ফেরাতে রাজশাহীতে যুবলীগের মিছিল

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

হাসিনাকে ফেরাতে রাজশাহীতে যুবলীগের মিছিল
যুবলীগের লোগো।

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর ভদ্রা মোড় এলাকায় সংগঠনটির মহানগর শাখার নেতারা এ মিছিল করেন। আরএমপির মিডিয়া মুখপাত্র এডিসি জামিলুর ইসলাম ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মিছিলে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল- ‘বঙ্গবন্ধুর বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লিটন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মনি ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘রনি ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় এবং মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মনি ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় তারা ‘দেশবিরোধী অপশক্তি ও ষড়যন্ত্র’ মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন। 

মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় যুবলীগের নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রাজপথে থেকে প্রতিহত করা হবে। তারা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করে বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। মিছিলের গতিবিধি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নগরীর ভদ্রা এলাকা থেকে মিছিলের রুটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে আরএমপির মিডিয়া মুখপাত্র এডিসি জামিলুর ইসলাম ঢাকা মেইলকে বলেন, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখেছি। আমরা পর্যালোচনা করছি। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর