রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শুভ হত্যা মামলায় ৩ জন গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

শেয়ার করুন:

শুভ হত্যা মামলায় ৩ জন গ্রেফতার
গ্রেফতার তিনজন। ছবি: ঢাকা মেইল

নারায়ণগঞ্জ চাষাড়ায় শুভ চন্দ্র দাস (৩০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) নারায়ণগঞ্জ।

হত্যার পরিকল্পনাকারী হিসেবে অনিক ও সুমনের নাম উঠে এসেছে এবং এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার হকার্স মার্কেটের পেছনে সড়ক থেকে শুভ চন্দ্র দাসের গুলিবিদ্ধ ও চাকুর আঘাতে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত শুভ সদর থানার গলাচিপা এলাকার বাসিন্দা।

এ ঘটনায় নিহতের বাবা সদর মডেল থানায় হত্যা মামলা করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে তদন্ত চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

গ্রেফতাররা হলেন- আমলাপাড়া মাদরাসাপাড়া এলাকার মো. সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), আমলাপাড়ার ২১ নম্বর কেবি সাহা বাইলেন এলাকার সিয়াম আহমেদ সিজান (২১) এবং একই এলাকার মো. সোহান (২৪)।

এ ঘটনায় একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে ডিবি পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারদের কাছ থেকে জানা যায়, অনিক ও সুমন শুভকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন ১০টি ইয়াবার বিনিময়ে শুভর সহযোগী সোহানকে দিয়ে তাকে ঘটনাস্থলে ডেকে আনা হয়।

পরে অনিক ও অহিদের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল শুভকে ঘিরে ফেলে। এ সময় অনিক ও অহিদ শুভকে গুলি করেন এবং অন্য সহযোগীরা চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন ।

ডিবি পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অনিক, অহিদসহ অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি হত্যায় ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর