রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্য

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

শেয়ার করুন:

মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্য
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলায় সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শাহিন মিয়া (২৫)। তিনি উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের নিজাম মোল্যার ছেলে। 

শনিবার সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিন মিয়া শুক্রবার রাতে বড়রিয়া গ্রামের কানাবিল মাঠের একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির করতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। ট্রান্সফরমারটি খোলার চেষ্টা করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটি থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার খোলার বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং তদন্ত চলছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর