রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৬ 

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৬ 
গ্রেফতার ছয়জনের মধ্যে দুজন। ছবি: ঢাকা মেইল

পিরোজপুরের নাজিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এবং গ্রেফতার করা হয়েছে চারজন ওয়ারেন্টভুক্ত আসামিকে। 

শনিরাব গভীর রাতে ও রোববার ভোরে এসব পৃথক অভিযান চালানো হয়।

 পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে ঝনঝনিয়া খেয়াঘাট সংলগ্ন 'রিভারভিউ রেস্টুরেন্ট'-এর সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ৫২পিস ইয়াবাসহ সাগর বাইন (২৪) নামে এক যুবককে আটক করা হয়। আটক সাগর বাইন উপজেলার চাপাখালী গ্রামের বিকাশ বাইনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, ভোরে উপজেলার মাটিভাঙ্গা এলাকা থেকে মাদক সেবনের অপরাধে গোলক বৈদ্ধ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি অতুলনগর গ্রামের বাসিন্দা। পরবর্তীতে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড করেন।

এছাড়া শনিবার রাতে নাজিরপুর থানা পুলিশের অভিযানে গাওখালী গ্রাম থেকে বিভিন্ন জিআর মামলার চার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতাররা হলেন— ওই গ্রামের তপন হালদার, রবিন্দ্রনাথ হালদার এবং দুই ভাই রিপন হালদার ও অনুপ হালদার।

অভিযানের বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর