ঝালকাঠির রাজাপুরে গাঁজাসহ মো. ওবায়দুল ইসলাম শাওন (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে রাজাপুর সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী আবাসনের পশ্চিম পাশের বালুর মাঠ থেকে গাঁজাসহ শাওনকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মো. নূর হোসেনের ছেলে।
গ্রেফতারের পর রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় শাওনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হওয়ার পর রাতেই থানা-পুলিশের সহায়তায় শাওনকে ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




