শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

স্বামীর মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

শেয়ার করুন:

স্বামীর মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে জুলেখা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তার স্বামী ফারুক আহমেদ আহত হন। 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বৈলরের কানহর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত জুলেখা খাতুন ফুলবাড়ীয়া উপজেলার আছিম এলাকার বাসিন্দা ফারুক আহমেদের স্ত্রী। নিহতের স্বামীর বড় ভাই মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। কানহর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত জুলেখা খাতুনের গলায় থাকা ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ফারুক আহমেদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জুলেখা খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর