শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আ.লীগ ছাড়লেন ৪ নেতা, বললেন— ‘বিপদে পড়লেও দেখার কেউ নেই’

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

শেয়ার করুন:

আ.লীগ ছাড়লেন ৪ নেতা, বললেন, ‘বিপদে পড়লেও দেখার কেউ নেই’
মাদারীপুরের শিবচরে ৩০ কর্মী নিয়ে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা চার নেতার। ছবি: ঢাকা মেইল

মাদারীপুরের শিবচরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের চার নেতা দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা প্রায় ৩০ নেতাকর্মীও দলীয় পদ ও সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের ফজলুল উলুম দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আওয়ামী লীগের সঙ্গে আর কোনো সম্পর্ক না রাখার ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন- ভান্ডারিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোস্তফা মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন সরদার, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. করিম হাওলাদার এবং ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সরদার। তাদের সঙ্গে প্রায় ৩০ জন নেতাকর্মী ও সমর্থকও পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীরা বলেন, আমরা বিগত দিনে আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে দলের জন্য কঠোর পরিশ্রম করেছি। ঊর্ধ্বতন নেতাদের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু আজ বড় বড় নেতারা বিদেশে আরাম-আয়েশে জীবন কাটাচ্ছেন, আর আমরা চরম অবহেলার মধ্যে রয়েছি। কোনো নেতাই এখন আর আমাদের খোঁজ-খবর রাখেন না। আমরা বিপদে পড়লেও দেখার কেউ নেই।

তারা আরও বলেন, তাই আমরা স্বজ্ঞানে ও স্বেচ্ছায় আওয়ামী লীগের সব কার্যক্রম ও পদ থেকে নিজেদের সরিয়ে নিয়েছি। আমরা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এখন থেকে আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর