শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গাজীপুরে একদিনে ৩০ প্রকল্প উদ্বোধন করলেন প্রশাসক

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

 গাজীপুরে একদিনে ৩০ প্রকল্প উদ্বোধন করলেন প্রশাসক
কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে প্রকল্প উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী।

ইউনিয়ন পর্যায়ে যোগাযোগ ব্যবস্থা সহজতর ও মানুষের কল্যাণে ৩০টি প্রকল্প উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী।

শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে এসব প্রকল্প উদ্বোধন করেন তিনি।

এসময় প্রকল্পের মান নিশ্চিতে জেলা পরিষদের পক্ষ থেকে ঠিকাদারদের মনিটরিংসহ সব প্রকল্পে স্থানীয় অধিবাসীদের সম্পৃক্ত করার কথা জানিয়েছেন তিনি।

Gazipur_Deputy_Commissioner_Barrister_Ishraq_Ahmed_Siddiqui_1
কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে প্রকল্প উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী।

প্রশাসক ইশরাক সিদ্দিকী বলেন, ‘একদিনে ইউনিয়ন পর্যায়ে ৩০টি প্রকল্প উদ্বোধন একটি অনন্য নজির। ’

তিনি বলেন, ‘মানুষকে উন্নয়নে সম্পৃক্ত করতে তাদের জন্য রাস্তাঘাট, মাদ্রাসাসহ এসব কল্যাণমুখী প্রকল্প উদ্বোধন করা হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ হোসেন ভূঁইয়া, কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর