শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গাজীপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর–ফুলবাড়িয়া–মাওনা আঞ্চলিক সড়কের মেদী আশুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কালিয়াকৈর থেকে শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মেদী আশুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন আহত হন।

b513e960-17b8-4cbe-812b-f33294c2bfd6

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর