শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় ১২ টন চিনিসহ ট্রাক জব্দ, আটক ৪ 

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় ১২ টন চিনিসহ ট্রাক জব্দ, আটক ৪ 
জব্দ চিনির ট্রাক। ছবি: ঢাকা মেইল

কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর থেকে ট্রাকবোঝাই খোলা চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় চিনির মালিকসহ চারজনকে আটক করে থানায় আনা হয়। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন জানান, চিনি গলে গলে ট্রাকের নিচ দিয়ে রাস্তায় পড়ছিল। এ দৃশ্য দেখে সকালে এলাকাবাসী ট্রাকটিকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ট্রাকসহ চারজনকে থানায় নিয়ে আসে। ওই ট্রাকে ১২ টন চিনি ছিল। সম্ভবত চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে ওই চিনি কুষ্টিয়ার খাজানগরের উদ্দেশে আনা হয়।  

তিনি বলেন, অভিযোগ রয়েছে- আগের দিন শুক্রবার রাতে আরও দুই ট্রাক চিনিও খাজানগরে প্রবেশ করেছে। আমরা সেগুলো উদ্ধারে অভিযান চালাচ্ছি। তিন ট্রাকবোঝাই ওই চিনি কেন কার উদ্দেশে আনা হয়েছে; সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

পুলিশ বাকি দুই ট্রাক চিনি উদ্ধার এবং যার উদ্দেশে আনা হয়েছে, তাকে আটকের জন্য অভিযান চালাচ্ছে।

এদিকে ঘটনাস্থলে থাকা কয়েকজন জানান, রাজধানী এন্টারপ্রাইজের সামনে চিনির ট্রাক থামানো হয়। ওখানেই চিনিগুলো নামানোর প্রস্তুতি চলছিল। এ সময় চিনি গলে গলে রাস্তায় পড়ছিল। এই দৃশ্য দেখে স্থানীয়দের অনেকেই হাড়ি গামলা নিয়ে এসে গলা চিনি সংগ্রহ করার চেষ্টা করে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে চিনিবোঝাই একটি ট্রাক ও চারজনকে আটক করে।

তবে অভিযোগ অস্বীকার করে রাজধানী এন্টারপ্রাইজের মালিক মুস্তাফিজুর রহমান বাবু বলেন, চিনিগুলো আমার মিলের পাশে কামাল নামে একজনের গোডাউনে আনলোড করার পরিকল্পনা ছিল; আমি এসবে নেই। বিএনপি নেতা মজনুসহ কয়েকজন ট্রাক আটকেছে। তারা কেন ট্রাক আটক করেছে- তারাই ভালো বলতে পারবেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর