শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ 

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ 
হ্যান্ডট্রলিবোঝাই জব্দ সরকারি চাল। ছবি: ঢাকা মেইল

নেত্রকোনার মদনে পাচারের সময় দুই হ্যান্ডট্রলিবোঝাই ১০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এসব চাল জব্দ করা হয়। 

আটকরা হলেন– উপজেলার দেওসহিলা গ্রামের মামুন মিয়া (২৮) ও একই গ্রামের আকার উল্লাহ (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর এলাকা থেকে সরকারি চালবোঝাই দুটি হ্যান্ডট্রলি মদন শহরের দিকে আসছিল। পথে রুদ্রশ্রী এলাকায় হ্যান্ডট্রলি দুটি আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে হ্যান্ডট্রলি দুটি ও দুই চালককে আটক করে থানায় নিয়ে যায়। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম জানান, হ্যান্ডট্রলি দুটি আটক করে তল্লাশি চালায় পুলিশ। এসময় হ্যান্ডট্রলি দুটিতে ১০০ বস্তার মতো সরকারি চাল জব্দ করা হয়। ওই চাল, হ্যান্ডট্রলি দুটি ও দুই চালককে আটক করে থানায় আনা হয়। 

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম নাদির হোসেন শামীম বলেন, সরকারি চাল পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে থানায় মামলার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর