শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ এএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
সূত্র: সংগৃহীত

​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী মনোয়ারা বেগমকে (৬০) কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী মফিজুল হক (৭৫)।

​শুক্রবার (৪ সেপ্টম্বর) বিকেল চারটার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর-বাবুপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই নানা পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। শুক্রবার বিকেলে উভয়ের মধ্যে নতুন করে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মফিজুল হক ধারালো হাসুয়া দিয়ে স্ত্রীর ওপর হামলা চালান এবং কুপিয়ে তাকে হত্যা করেন। এরপর তিনি নিজ ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

​ঘটনার কিছু সময় পর মফিজুল হকের পুত্রবধূ শাপলা বেগম ঘরে ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পান। সন্দেহ হলে তিনি জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে শাশুড়ি মনোয়ারা বেগমের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। 

তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে মনোয়ারা বেগমের লাশ ও মফিজুল হকের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মরদেহ উদ্ধার করে।

​এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে। মফিজুল হক স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার পর নিজে গলায় ফাঁস দেন।

​তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর