নাটোরের সিংড়া বাজারে এক ব্যবসায়ীর গোডাউন থেকে অবৈধ উপায়ে রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ চালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ৩১০ টাকা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাটসিংড়া চাউলপট্টি এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সিংড়া বাজারের বিমল কুমার কুন্ডুর ছেলে ব্যবসায়ী বিপ্লব কুমার কুন্ডুর গোডাউনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ করে রাখার খবর পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় গোডাউন থেকে ৭৩ বস্তা চাল জব্দ করা হয়। জব্দ চাল আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, গোপন সংবাদে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ৭৩ বস্তা জব্দ উদ্ধার করা হয়েছে।
প্রতিনিধি/এলএ




