শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সিলেটে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ এএম

শেয়ার করুন:

সিলেটে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা

অনিয়মের প্রমাণ পাওয়ায় সিলেটে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে সংশোধনের জন্য ১৫ দিনের আল্টিমেটামও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু।

অভিযানকালে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকার বিষয়টি ধরা পড়ে। পরে  প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি লাইসেন্স নবায়নের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

পরে অভিযান চালানো হয় নিউ গ্রামীণ হাসপাতালে। হাসপাতালটির অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ১৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি পরিবেশের মানোন্নয়নের জন্য ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর