বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রংপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যায় ৪ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

শেয়ার করুন:

রংপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যায় ৪ জন গ্রেফতার
প্রতীকী ছবি।

রংপুরের গঙ্গাচড়ায় সাপখেলা চলাকালে সাপুড়ের মন্ত্র পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এন্দাজ মিয়া (৭৪) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। বুধবার রাতে মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- প্রধান আসামি আশরাফুল ইসলাম, মো. মাবু মিয়া, লেবু মিয়া এবং এরশাদ আলী। গ্রেফতার সকলেই গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের জয়রাম ওঝা গ্রামের মো. নূর হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৫ আগস্ট রাতে কাশিয়াবাড়ীর হাট সংলগ্ন কমিউনিটি ক্লিনিক মাঠে একজন সাপুড়ে সাপ খেলা দেখাচ্ছিল। খেলার এক পর্যায়ে সাপুড়ের মন্ত্র পড়া নিয়ে বিরোধ শুরু হলে অভিযুক্তরাসহ অজ্ঞাত আরও ৯/১০ জন সাপুড়েকে মারধর শুরু করে। এ সময় ভুক্তভোগী বৃদ্ধের বড় ছেলে আব্দুল মালেক ওই সাপুড়েকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। কেন সাপুরেকে সরিয়ে দেওয়া হলো এই অভিযোগে আব্দুল মালেককে অভিযুক্তরা মিলে গালাগালির এক পর্যায়ে মারধর শুরু করে।

মারধরের এক পর্যায়ে আব্দুল মালেকের চিৎকারে তার বাবা এন্দাজ মিয়া এগিয়ে আসেন। তখন এন্দাজ মিয়াকেও মারধর করা হয়। এতে এন্দাজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় ভুক্তভোগীর ছেলে ২৬ আগস্ট রংপুরের গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা করে।

সুনির্দিষ্ট গোয়েন্দাতথ্যের ভিত্তিতে বুধবার রাতে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার বালিগাঁও বাজার এলাকা থেকে মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম এবং মাবু মিয়াকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের দেওয়া তথ্যে মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী থানার ইসলামপুর বাজার এলাকা থেকে লেবু মিয়া ও মো. এরশাদ আলীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর