নারায়ণগঞ্জ ফতুল্লায় মুসলিমনগর এলাকায় ১৭ বছর বয়সী এক মাদরাসা ছাত্রকে বলাৎকারে অভিযোগে রফিকুল ইসলাম (২৯) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে মুসলিমনগর এলাকার ‘তাহসিনুল কোরআন মাদরাসা’ থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার রফিকুল ইসলাম মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বরুনদা গ্রামের বাসিন্দা। তিনি মুসলিমনগর তাহসিনুল কোরআন মাদরাসায় শিক্ষকতা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মুসলিমনগর এলাকার এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে মাদরাসার এক শিক্ষার্থীকে শিক্ষক বলাৎকার করেছেন বলে জানান। খবর পেয়ে স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটক করে মারধর করেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী প্রায় এক বছর আগে কোরআন হেফজ করার জন্য ওই মাদরাসায় ভর্তি হয়। অভিযোগ রয়েছে, ভর্তির পর থেকেই রফিকুল ইসলাম ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষার্থীর ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন।
গত ৩১ আগস্ট রাতে আবার নির্যাতনের শিকার হওয়ার পর শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ করা হয়েছে। পরে তার মা তাকে বাসায় নিয়ে যান। সেখানে বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদরাসাটি ঘেরাও করা হয়।
এ ঘটনায় বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা ফতুল্লা মডেল থানায় মামলা করেন। ওই মামলায় রফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এলএ




