বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

শিশু শিক্ষার্থীকে ‘বলাৎকার’, মাদরাসাশিক্ষক আটক

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

শিশু শিক্ষার্থীকে ‘বলৎকার’, মাদরাসাশিক্ষক আটক
অভিযুক্ত শিক্ষক আতিক উল্লাহ। ছবি: ঢাকা মেইল

কুমিল্লার বরুড়ায় মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আতিক উল্লাহ নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। 

আটক আতিক উল্লাহ উপজেলার শশাইয়া এলাকার বাসিন্দা।

বুধবার দুপুরে উপজেলার আড্ডা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এদিকে, অভিযুক্তকে গণপিটুনি দেওয়ার চেষ্টা ঠেকাতে গিয়ে জনতার সঙ্গে ধাক্কাধাক্কিতে এসআই মিশন চৌধুরীসহ অন্তত ৮ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বরুড়া উপজেলার আড্ডা এলাকার ফয়জুনে মদিনা মডেল মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে শিক্ষক আতিক উল্লাহর বিরুদ্ধে।

বুধবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজী নাজমুল হক বলেন, উপজেলার আড্ডা এলাকার ফয়জুনে মদিনা মডেল মাদরাসার শিক্ষক আতিক উল্লাহ ওই মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে বলৎকার করে। জনরোষের থেকে রক্ষা করে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী শিশু শিক্ষার্থী জানায়, রাতের খাবারের পর অন্যরা ঘুমিয়ে গেলে তাকে ও আরেক শিক্ষার্থীকে অফিস কক্ষে ডেকে নেওয়া হয়। অপর শিক্ষার্থী চলে গেলে অভিযুক্ত শিক্ষক তার সঙ্গে অনৈতিক আচরণ করেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য বলেন।

তবে, অভিযুক্ত শিক্ষক আতিক উল্লাহ অভিযোগের পুরো বিষয়টি অস্বীকার করেন। 

তিনি দাবি করেন, শিশু শিক্ষার্থী তার শরীর টিপে দিয়েছে। এ ঘটনায় নিজের ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি।

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করতে গেলে উত্তেজিত জনতার রোষানলে পড়েন পুলিশ সদস্যরা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর