বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মুন্সিগঞ্জে বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত, ৮০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত, ৮০ হাজার টাকা জরিমানা
মুন্সিগঞ্জ পঞ্চসার এলাকার এ.আর ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি- ঢাকা মেইল

মুন্সিগঞ্জে রোগীদের মেয়াদ উত্তীর্ণ দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে বেসরকারি প্রতিষ্ঠান এ.আর ক্লিনিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পঞ্চসার এলাকায় অভিযোগের ভিত্তিতে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফার্মেসির অনুমোদন না থাকা, ১০ শয্যার ক্লিনিকে ১৭ জন রোগী ভর্তি রাখা এবং এক্স-রে টেকনোলজিস্ট না থাকাসহ বিভিন্ন অনিয়মের বিষয়টি উঠে আসে।

এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুটি আলাদা ধারায় ক্লিনিক কর্তৃপক্ষকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করে।

অভিযান পরিচালনা করেন মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর